প্রতিবেশীর হামলা
কলাপাড়ায় মা ও এসএসসি পরীক্ষার্থী মেয়েকে নির্মম মারধর, গুরুতর আহত
পটুয়াখালীর কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় মা হাওয়া বেগম ও তার এসএসসি পরীক্ষার্থী মেয়ে ফারজানা বেগম গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।